আবাসিক হলের দাবি, শিক্ষার্থীদের হাতে উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার উপাচার্য হারুনর রশীদ খানকে অবরুদ্ধ করে রাখেন৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তাঁরা। বিভিন্ন খাতে আদায় করা অর্থের সঠিক ব্যবহার ও আবাসিক হলের দাবিতে তাঁরা ওই আন্দোলনের ডাক দেন৷
ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল বিকেল পাঁচটায় জরুরি সভা করেন হারুনর রশীদ খান।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মূল ফটকে (গেট) তালা দিয়ে বেলা ১১টার দিকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ভর্তির সময় সংশিষ্ট বিভাগ উন্নয়ন ফি আদায় করা হয়েছে। ওই অর্থ বিভাগ উন্নয়নে ব্যয় করা হয়নি। অন্যদিকে উন্নয়ন ফিসহ খেলাধুলা, মেডিকেল, সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডার, কমনরুম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, হল ফি-এর টাকা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফান্ডে স্থানান্তর করা হয়েছে।
তবে হারুনর রশীদ খান বলছেন, প্রতিটি বিভাগে সমান উন্নয়ন করার জন্যই বিশ্ববিদ্যালয়ের মূল ফান্ডে অর্থ রাখা হয়েছে।