আবাসিক হলের পেছন থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ম্যাগাজিনসহ পিস্তল দুটি উদ্ধার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নবাব আবদুল লতিফ হলের পেছনে একটি পরিত্যক্ত ঘরে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই ঘর থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শামসুন নূর জানান, এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।