আবাসিক হোটেল থেকে মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবের একটি আবাসিক হোটেল থেকে অনিল রায় (৬০) নামের ওষুধ কোম্পানির এক প্রতিনিধির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় হোটেল জামান থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহত অনিল রায়ের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঘোড়ামারা গ্রামে।হোটেল জামান কর্তৃপক্ষ জানায়, অনিল রায় নাম লিখিয়ে গত সোমবার বেলা দেড়টায় হোটেলের ৪০২ নম্বর কক্ষটি বুকিং নেন। সর্বশেষ মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি কক্ষে প্রবেশ করেন। গতকাল সকালে তিনি কক্ষ থেকে বের হননি। দুপুর পার হয়ে বিকেল হয়ে যাওয়ার পর কক্ষ থেকে বের না হলে কর্তৃপক্ষের সন্দেহ বাড়ে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।মৃতদেহ বিছানায় পড়ে ছিল। জানা গেছে, অনির্বাণ নামের একটি ওষুধ কোম্পানির আরএসএম পদে তিনি কর্মরত ছিলেন। কোম্পানির কাজ তদারক করতে অনিল ভৈরবে এসেছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।