আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ ২৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার যৌনকর্মীসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাব সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) একটি দল তেজতুরীবাজার এলাকায় আবাসিক হোটেল আকাশ ইনে অভিযান চালায়। এ সময় র‌্যাব যৌনকর্মী, খদ্দেরসহ ২৫ জনকে গ্রেপ্তার করে। র্যাবের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে বলে তাঁদের কাছে খবর ছিল।