আবাসিক হোটেল থেকে শ্রমিকনেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল মঙ্গলবার পুলিশ জমির মিয়ার (৫০) লাশ উদ্ধার করেছে। জমির ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। পুলিশ জানায়, পৌর এলাকার সবুজ বাংলা আবাসিক হোটেলের চতুর্থ তলার ২১ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জমিরের লাশ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই মফিদুল ইসলাম জানান, এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।