প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে শিল্পী আবিদ শাহরিয়ার স্মৃতি পরিষদ। আবিদের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে গতকাল সোমবার তারা এই স্মারকলিপি পেশ করে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আবিদ শুধু খুলনার সন্তান নন, তিনি সারা দেশের মানুষের প্রিয় মুখ। তাঁর অকালমৃত্যুতে শুধু পরিবারই নয়, দেশবাসী আজ শোকাহত। কিন্তু এ ধরনের একজন তরুণ ও উদীয়মান শিল্পীর অকাল মৃত্যুর পর তাঁর কর্মস্থল বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষ থেকে পরিবারের প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন করা হয়নি।স্মারকলিপি পেশকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক ময়ীনউদ-দীন আহমেদ, সাধন ঘোষ, পরিষদের যুগ্ম আহ্বায়ক এম এম সাজ্জাত আলী, সদস্য-সচিব শংকর কুমার মল্লিক, অমিয় কান্তি পাল প্রমুখ।