প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৪৬তম আবির্ভাব দিবস উপলক্ষে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে গতকাল শনিবার থেকে নয় দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এ ছাড়া প্রভুর আবির্ভাব স্মরণে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উৎসব উপলক্ষে শ্রীঅঙ্গন-সংলগ্ন স্থানীয় মহিম ইনস্টিটিউশন মাঠে পক্ষকালব্যাপী গ্রামীণ মেলা বসেছে। নয় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মহানাম মহাকীর্তন, প্রভুর স্মরণে ধর্মীয় আলোচনা, অষ্টকালীন লীলা কীর্তন, প্রভু জগদ্বন্ধু সুন্দরের ফুলদোল, কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলি ও মহোৎসব।