প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৯তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শহরের লালবাজারের জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মসভা, লীলা কীর্তনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে নগর পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ধর্মীয় আলোচনা করেন পাবনার হেমায়েতপুর ধামের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ, সিলেট ঋত্বিকের রামকৃষ্ণ ভট্টাচার্য্য, পাবনা সৎসঙ্গ আশ্রমের জহরলাল প্রসাদ গুপ্ত, রাজবাড়ীর রঞ্জন সাহা প্রমুখ।