আবু বকর সিদ্দিকের অপহরণের ঘটনায় রওশনের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহূত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আবু বকর সিদ্দিককে উদ্ধারে সব প্রশাসনিক শক্তি ব্যবহারের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এরশাদ এ আহ্বান জানান।
অনতিবিলম্বে আবু বকর সিদ্দিককে খুঁজে বের করে অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান রওশন এরশাদ।