আবু বকর হত্যার বিচার চেয়ে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুবকর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীসহ দাবি আদায়ে আন্দোলনে নেমেছে ক্যাম্পাসের বাম সংগঠনগুলোও। তবে পুলিশের বাধায় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা াতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করতে পারেনি শিক্ষার্থীরা।গতকাল সোমবার সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য, প্রগতিশীল ছাত্রজোট, নির্যাতনবিরোধী ছাত্রছাত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং কার্জন হলের শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে ক্যাম্পাস ছিল প্রতিবাদমুর। দুপুরে সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রক্টরের অপসারণ, আবুবকর হত্যাকারীদের শাস্তির দাবিতে ডাকসুর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রক্টরের কুশপুত্তলিকা এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সমাবেশ করে।পরে তারা কুশপুত্তিলিকা দাহ করতে গেলে রমনা অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার নুরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৫০ জন দাঙ্গা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা াতুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলামের কুশপুত্তলিকা ছিনিয়ে নেয়। টানাটানির একপর্যায়ে কুশপুত্তলিকার একাংশ শিক্ষার্থীদের হাতে থেকে যায়। পরে ওই অংশই জ্বালিয়ে দিয়েই প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।কুশপুত্তলিকা কেড়ে নেওয়া প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানিত হতে দিতে পারি না। এ কারণেই কুশপুত্তলিকা পোড়াতে দেওয়া হয়নি।’ বেলা ১১টার দিকে কলাভবনের সামনে মানববন্ধন করে নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীরা। সংগঠনের সমন্বয়ক কাজল আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, বিবেকের তাড়নায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শিক্ষা ও গবেণা ইনস্টিটিউটের শিক্ষার্থী হাসান তৌফিক ইমাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম ও গেস্টরুমগুলোকে ছাত্রলীগ নির্যাতনের সেলে পরিণত করেছে। এ অত্যাচার-নির্যাতনের একপর্যায়ে আবুবকর প্রাণ হারিয়েছে। এানে কেউ নিরাপদ নয়।এর আগে সকাল ১১টার দিকে গণিত বিভাগের উদ্যোগে শহীদ মিনারের সামনে আরেকটি মানববন্ধন হয়। এ মানববন্ধনে ভূগোল পরিবেশবিজ্ঞান বিভাগ, পরিসং্যান বিভাগ, আইন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শে েতারা একটি মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শে েশহীদ মিনারে গিয়ে শে হয়।বেলা ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় সমাবেশ করে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফরুদ্দিন কবির আতিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম, বিপ্লবী ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক শামসুজ্জামান শামীম প্রমু।কর্মসূচিনির্যাতনবিরোধী ছাত্রছাত্রীদের উদ্যোগে আজ প্রতিবাদী চিত্র, পথনাটক এবং ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।প্রগতিশীল ছাত্রজোট আজ কার্জন হলে এবং ১২ ফেব্রুয়ারি বিকেলে টিএসসিতে বিক্ষোভ করবে। এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেবে এ জোট। ওই দিন জেলায় জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমেও এ স্মারকলিপি দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উপচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হবে।