আবু বাক্কার নিহত হওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধরইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু বাক্কার সিদ্দিক নিহত হওয়ার ঘটনায় গতকাল সোমবার মামলা করা হয়েছে। মণি বিশ্বাস, শাহলাল, কোবাদ ও দুরুলসহ ৪৮ জনকে আসামি করে নিহতের চাচা শামসুল হক এ মামলা করেন। মামলার উল্লেখ করা হয়েছে, ধরইলের একটি খামারবাড়ির অদূরে রোববার ভোরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাক্কারকে হত্যা করে। আবু বাক্কারকে ছাত্রলীগের কর্মী দাবি করে তাঁর হত্যার প্রতিবাদে মিছিল করেছে জেলা ছাত্রলীগ।