আবু মিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনের প্রতিনিধি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান আবু মিয়ার মৃত্যুতে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জে শোকসভা হয়েছে।বিকেলে শহরের পাচুরিয়ায় ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন প্রয়াত আবু মিয়ার ছেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রথম আলোর গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি আলী নাঈম খান, ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার পরিচালক রাখাল ঠাকুর, কবি রবীন্দ্রনাথ অধিকারী, গোপালগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি লতিফা জামাল চৌধুরী, খালেদা ইয়াসমিন, মৃত্যুঞ্জয় মণ্ডল, নাসিমা খানম প্রমুখ।