আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট।
আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তিসংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। আবু সাঈদ চৌধুরী ১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সন্তানেরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।