আবু সিদ্দিক আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ (৭৬) গতকাল শুক্রবার ভোরে নেত্রকোনা শহরের মালনী রোড এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা শহরের মোক্তারপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেলে নিজ গ্রামের বাড়ি নারিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।