আবু হানিফ শেখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় যশোরের অভয়নগর উপজেলার প্রথম শহীদ আবু হানিফ শেখের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৮ এপ্রিল। ১৯৭১ সালের এ দিনে উপজেলার বিভাগ্দি গ্রামে হিন্দুদের বাড়িঘর লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় রাজাকাররা। এ সময় আবু হানিফের নেতৃত্বে পাঁচটি গ্রামের মানুষ একত্র হয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন।
একপর্যায়ে রাজাকারদের ছোড়া বোমার আঘাতে আবু হানিফ ঘটনাস্থলেই নিহত হন। আবু হানিফ স্মৃতিরক্ষা কমিটি আজ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভার আয়োজন করেছে।