প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচিতে ষাটের দশকে স্বৈরাচার আইয়ুব ও হামুদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আবু হেনা চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ কবরস্থানে মরহুমের কবরে গণতান্ত্রিক ফ্রন্ট, ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ শিক্ষক সমিতি ও আবু হেনা চৌধুরী সুহৃদ সংঘ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় শপথবাক্য পাঠ করান এনডিএফ কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল কুমার ভৌমিক। উপস্থিত ছিলেন এনডিএফ সিলেটের সভাপতি কুমার চন্দ্র রায়, মৌলভীবাজারের সভাপতি কবি শহীদ সাগ্নিক, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেটের সভাপতি নূরুল হুদা সালেহ প্রমুখ।