আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শত বছর পূর্তি
মিরসরাইয়ের আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শত বছর পূর্ণ হয়েছে। শত বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ কাল শুক্রবার ও পরশু শনিবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
মিরসরাই ট্র্যাজেডির কারণে আবুতোরাব উচ্চবিদ্যালয়টি সারা দেশের মানুষের কাছে বিশেষ পরিচিতি পায়।
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শত বছর উদ্যাপন পরিষদের সদস্য নুর উদ্দিন বাহার জানান, ১৯১৪ সালে রাজলক্ষ্মী দেবী নামে এক শিক্ষানুরাগী তৎকালীন কৈলাশগঞ্জ (বর্তমানে আবুতোরাব) বাজারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
দুই দিনের অনুষ্ঠানে সঞ্চৃতিচারণা ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও র্যাফেল ড্র। ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, শত বছর পূর্তির সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীও অনুষ্ঠিত হবে।