আবুধাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গত সোমবার বাংলাদেশি দুজন শ্রমিক নিহত হয়েছেন।তাঁরা হলেন গাজীউর রহমান (৩২) ও আলমগীর (২২)। তবে তাঁদের গ্রামের বাড়ি সম্পর্কে কিছু জানা যায়নি।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আবুধাবির নাজদা সড়কের ওই নির্মাণাধীন বহুতল ভবনের অষ্টম তলায় কাজের জন্য তৈরি তক্তা ভেঙে পড়লে ওই দুই শ্রমিক নিচে পড়ে মৃত্যু হয়। খালিজ টাইমস।