আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও দুজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রথম আলোকে আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত বলেন, গতকাল সকালে বাংলাদেশি পাঁচজনকে বহনকারী একটি গাড়ি আবুধাবি ও আল-আইন এলাকার মাঝামাঝি আল-খাজানায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। আহত দুজনকে স্থানীয় তাওয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত।