প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাকের প্রধান প্রকৌশলী আবুল ইকবাল মোহাম্মদ মনসুর গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদ জোহর সিলেটে হজরত শাহজালাল (র.) দরগাহ শরিফ মসজিদে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রকৌশলী মনসুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের আজীবন সদস্য এবং ফেলো ছিলেন। তিনি কানাডিয়ান কাউন্সিল অব ইঞ্জিনিয়ার্সেরও সম্মানিত সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।