আবুল কালাম আজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় সংবাদপত্র বিক্রয় প্রতিষ্ঠান আজাদ নিউজ স্টোরের মালিক আবুল কালাম আজাদ (৪৫) গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, বাবা, স্ত্রী, দুই ছেলে ও দুই ভাই রেখে গেছেন। বাদ মাগরিব কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়দৈল গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।