প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ (৫০) গত শুক্রবার বিকেলে ইসলামপুরের চামেলিবাগে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট