আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক, নৃ–বিজ্ঞানী, পুথি বিশারদ, অনুবাদক ও ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি।
মোহাম্মদ যাকারিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের ড. আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে স্মরণসভা এবং উপাচার্যের কার্যালয়ের সামনের চত্বরে আলোকচিত্র ও গ্রন্থ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।