আবুল কালাম শামসুদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ৪ মার্চ। তিনি অবিভক্ত বাংলার সাংবাদিকতার অন্যতম অগ্রপথিক এবং অধুনালুপ্ত দৈনিক আজাদ ও দৈনিক পাকিস্তান-এর সম্পাদক ছিলেন। তিনি সুদীর্ঘ সময় সাংবাদিকতা ও সাহিত্য সাধনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকারীদের মিছিলে গুলিবর্ষণ ও কয়েকজন শহীদ হওয়ার ঘটনার প্রতিবাদে আবুল কালাম শামসুদ্দীন প্রাদেশিক পরিষদের সদস্যপদ (এমএলএ) ত্যাগ করেন। পরে ২৬ ফেব্রুয়ারি তিনি প্রথম শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলা একাডেমী থেকে তাঁর তিন খণ্ড রচনাবলি প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক ও বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি।