প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া ইউনিয়নের দক্ষিণ চরভুয়াই গ্রামের সমাজসেবী আবুল কাশেম মিজি (৬৫) গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। গতকাল বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী ৬ মে বুধবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সব আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।