আবুল কাশেম শিক্ষাবৃত্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় আবুল কাশেম শিক্ষা বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার সকাল নয়টায় উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ, ব্লু-বার্ড প্রিপারেটরি স্কুল ও ইসলামি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পলান সরকার।
পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থানের জন্য তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে দুই হাজার টাকা এবং ৪৭ জনকে এক হাজার টাকাসহ প্রত্যেককে একটি করে সদন প্রদান করা হয়। এ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধায়নে ছিল ব্লু-বার্ড প্রিপারেটরি স্কুল।