আবুল কাশেমের রিভিউ খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেমের সদস্যপদ খারিজ-সংক্রান্ত আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। এর ফলে ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির প্রার্থী মেজর (অব.) মাহমুদুল হাসানের শপথ নিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।আদালতে আবুল কাশের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, আনিসুল হক ও শাহ মঞ্জুরুল হক। মাহমুদুল হাসানের পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর-উল ইসলাম। প্রসঙ্গত, গত ২৯ মে মহাজোটের প্রার্থী আবুল কাশেমের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে মাহমুদুলকে সাংসদ হিসেবে শপথ নেওয়ার ওপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এর আগে মাহমুদুল হাসানের শপথ নেওয়ার দিন ৩০ মে ধার্য ছিল। ওই দিন আপিল বিভাগ বিষয়টি শুনানির জন্য ৫ জুন নির্ধারণ করেন। গতকাল শুনানি শেষে আপিল বিভাগ আবুল কাশেমের রিভিউ আবেদনটি খারিজ করে দেন।