প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইউকসু) সাবেক সহসভাপতি প্রকৌশলী আবুল কাসেম (৬৫) গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ রোববার বিকেল সোয়া চারটায় পরীবাগের প্রিয় প্রাঙ্গণে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। ষাটের দশক থেকে দেশের রাজপথের আন্দোলনগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিজ্ঞপ্তি।