আবুল কাসেম কলেজের ৪১ জন পরীক্ষা দিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের প্রতারণার শিকার হয়ে এবার এইচএসসির ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। বঞ্চিত ওইসব শিক্ষার্থী গত রবি ও সোমবার মিছিল করেছে এবং বিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে।গলাকাটা প্রবেশপত্রের প্রতারণার শিকার হয়ে গত এসএসসি পরীক্ষায় ২০০ শিক্ষার্থী অংশ নিতে পারেনি। পরে বোর্ড বিদ্যালয়টির স্বীকৃতি বাতিল করে।প্রতারণার শিকার শিক্ষার্থীরা জানায়, যথাসময়ে তারা ফরম পূরণের টাকা জমা দিয়েছে। কারও কারও কাছ থেকে নির্ধারিত ফির কয়েকগুণ বেশি টাকা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর কয়েক দিন আগ থেকে প্রবেশপত্রের জন্য তারা কলেজের শাখায় যোগাযোগ করে। কিন্তু কর্তৃপক্ষ প্রবেশপত্র দিতে পারেনি। অধ্যক্ষ আশ্বস্ত করেন, পরীক্ষার দিন প্রবেশপত্র দেওয়া হবে। কিন্তু প্রথম পরীক্ষার দিন সকালে কেন্দ্রের ফটকে অপেক্ষা করলেও অধ্যক্ষের দেখা পাওয়া যায়নি। সোমবার দুপুরে আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজে গিয়ে কোনো শিক্ষককে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, তাঁদের নিবন্ধন যথাযথ প্রক্রিয়ায় হয়নি। এ কারণে শিক্ষা বোর্ড তাদের প্রবেশপত্র দেয়নি। একাধিকবার চেষ্টা করেও অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।