আবুল মকসুদের নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও অন্যান্য দাবিতে শহীদ মিনারের সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ওপর পুলিশের নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে সরকারি দলের লোকদের ছাড়া অন্যদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ প্রায়ই ভণ্ডুল করে দিচ্ছে পুলিশ, যা নাগরিকদের মত প্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।’ পরিবহন খাত নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে বিভিন্ন রুটে আরও বেশি সরকারি মালিকানাধীন বিআরটিসির নন-এসি বাস চালুর দাবি জানান সৈয়দ আবুল মকসুদ।