আবুল মকসুদের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাস্থানগড় সম্পর্কে হাইকোর্টের একটি বেঞ্চের আদেশ ভুল বুঝে ২ মার্চ আদালতে লিখিত বক্তব্য দিয়েছিলেন বলে জানিয়েছেন কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।বিবৃতিতে বলা হয়, ‘বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের আদেশ ভুল বুঝে বক্তব্য দেওয়া হয়। হাইকোর্টের আদেশ না দেখে মন্তব্য করা কোনোভাবেই ঠিক হয়নি। আইন সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকায় আমার ওই ভুল হয়। পরে হাইকোর্টের আদেশ দেখে বুঝতে পারি, আদালত মসজিদ স্থানান্তরের কোনো আদেশ দেননি। বরং মসজিদসহ মহাস্থানগড়ের প্রত্নতত্ত্ব রক্ষায় আদালত সুনির্দিষ্ট আদেশ দেন।’ ওই বক্তব্যের জন্য ভুল স্বীকার করে আদালতে হলফনামা দাখিলের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে।