আবুল মনসুর আহমদকে নিয়ে কালের ধ্বনির অনুষ্ঠান কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদকে নিয়ে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ কালের ধ্বনি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে গত ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলায়। এই সংখ্যাটির পাঠ উন্মোচন ও তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হবে কাল বুধবার বিকেল পাঁচটায়। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কালের ধ্বনির পক্ষ থেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, আহমদ রফিক, আসাদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, মিজানুর রহমান, গোলাম কুদ্দুছ, মাহ্ফুজ আনাম ও ফেরদৌস আনাম। আলোচনা সভা শেষে আবুল মনসুর আহমদের গল্প অবলম্বনে ভিশন থিয়েটার মঞ্চস্থ করবে নাটক গালিভারের সফর।