আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ

বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে আগামীকাল ৪ সেপ্টেম্বর আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দিনব্যাপী (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) আবুল মনসুর আহমদ স্মৃতি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে আবুল মনসুর গবেষক, প্রাবন্ধিক ও লেখকেরা উপস্থিত থাকবেন। এ ছাড়া থাকবেন দেশের খ্যাতিমান লেখক, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। অনুষ্ঠান উপলক্ষে নতুনভাবে প্রকাশ করা হবে লেখকের কিছু মৌলিক বই এবং প্রথমা থেকে প্রকাশিত হচ্ছে ইমরান মাহফুজ সম্পাদিত একটি স্মারকগ্রন্থ।
অনুষ্ঠানটি আবুল মনসুর আহমদের জীবনকে ভাগ করে সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক এই তিনটি অধিবেশনে সমাপ্ত হবে। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন সৈয়দ শামসুল হক। প্রবন্ধ পাঠ করবেন বিশ্বজিৎ ঘোষ। আলোচক হিসেবে থাকবেন কামাল লোহানী, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন ও মোরশেদ শফিউল হাসান। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন রফিকুল ইসলাম। প্রবন্ধ পাঠ করবেন চেঙ্গিস খান। আলোচক হিসেবে থাকবেন মুহম্মদ জাহাঙ্গীর, শামসুজ্জামান খান, সৈয়দ আবুল মকসুদ ও আবুল মোমেন। শেষ অধিবেশনে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রবন্ধ পাঠ করবেন নুরুল আমিন। আলোচক হিসেবে থাকবেন মিজানুর রহমান, সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল আহসান চৌধুরী ও হাবিব আর রহমান।
উল্লেখ্য, আবুল মনসুর আহমদের ওপর গবেষণাকর্মের জন্য এই প্রথম পাঁচজনকে পুরস্কার দেওয়া হচ্ছে। তাঁরা হচ্ছেন নুরুল আমিন, রাজীব হুমায়ুন, মিজানুর রহমান, চেঙ্গিস খান ও ইমরান মাহফুজ। বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হবে রফিকুল ইসলামকে।
আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।