আবুল মনসুর আহমদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার পথিকৃৎ। সাংবাদিকতার পাশাপাশি আবুল মনসুর আহমদ একজন সফল রাজনীতিবিদও ছিলেন। তিনি এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে তাঁকে পঞ্চাশের দশকের শেষ ও ষাটের দশকের প্রথম দিকে জেনারেল আইয়ুব খানের শাসনামলে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়।লেখক হিসেবেও আবুল মনসুর আহমদ ছিলেন সুপরিচিত। তাঁর বিদ্রূপাত্মক লেখার মধ্যে আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা, ফুড কনফারেন্স উল্লেখযোগ্য। বাংলা একাডেমী সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র তিন খণ্ডে প্রকাশ করেছে। আরও তিন খণ্ড প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি।