আবুল মনসুর আহমেদের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজ-নীতিবিদ আবুল মনসুর আহমেদের ৩৪তম মৃত্যু-বার্ষিকী আজ ১৮ মার্চ।বাংলা সাহিত্যের অন্যতম বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন। অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।আবুল মনসুর আহমেদের রচনাসম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রূপাত্মক গ্রন্থাবলি আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফারেন্স। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে আত্মকথা ও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। বাংলা একাডেমী সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র-এর তিন খণ্ড প্রকাশ করেছে। আরও তিন খণ্ড প্রকাশিতব্য রয়েছে। বিজ্ঞপ্তি।