আবুল হাসান সাহিত্য পুরস্কারের ঘোষণা শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সাহিত্য পত্রিকা ‘পরস্পর’ ও প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত’-এর যৌথ আয়োজনে সদ্য প্রবর্তিত ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৭’-এর বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার।

শুক্রবার বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পরস্পর’ ও ‘অগ্রদূত’ যৌথভাবে সংবাদ সম্মেলন করবে। সেখানেই বিজয়ীর নাম এবং পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করা হবে। এই পুরস্কারের আর্থিক সহযোগী হিসেবে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন পুরস্কার কমিটির আহ্বায়ক বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। উপস্থিত থাকবেন জুরিবোর্ডের সদস্য রাজু আলাউদ্দিন, চঞ্চল আশরাফ, ষড়ৈশ্বর্য মুহম্মদ ও তারিক টুকু এবং পুরস্কার কমিটির অন্যান্য সদস্য। বিজ্ঞপ্তি।