প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জেনারেল এবং সহ-উপাচার্য অধ্যাপক এম আবুল হোসেন সিকদার (৫৯) গত শুক্রবার রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সমাজসেবক ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন সিকদার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তি