আবুল হোসেনকে পদতাগের আহ্বান ওয়ার্কার্স পার্টির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের তদন্তের স্বার্থে প্রযুক্তি ও তথ্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।গতকাল সোমবার শেষ হওয়া ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। দলের সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন সভায় সভাপতিত্ব করেন।সভায় ১৯ জুলাই ঢাকায় ও ২৬ জুলাই সারা দেশে ‘পদ্মা সেতু দিবস’ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন ঢাকাসহ সব জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ওয়ার্কার্স পার্টি।