আবুল হোসেনকে বাঁচাতে দরকার ২ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর বয়সী মো. আবুল হোসেনের হূৎপিণ্ডের দুটি ভাল্বই নষ্ট হয়ে গেছে। সে ঢাকা শিশু হাসপাতালে আবু তাহেরের অধীনে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এ জন্য দরকার দুই লাখ টাকা। কিন্তু এ টাকা জোগাড় করা তার শ্রমজীবী বাবা মো. দেলোয়ার হোসেনের পক্ষে সম্ভব নয়। তাই সন্তানকে বাঁচাতে সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দেলোয়ার। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ১৯৮১১০৪০০০৩৭১৩, প্রাইম ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। যোগাযোগ: ৬২, দক্ষিণ বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪। মুঠোফোন: ০১৭৪৫৪৪১১৬৩। বিজ্ঞপ্তি।