আবুল হোসেনকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির শেখেরহাটের রাজপাশা গ্রামের আবুল হোসেন (৪০) দীর্ঘদিন ধরে পায়ের জটিল রোগে ভুগছেন। ফলে দীর্ঘদিন ধরে তাঁকে অচল অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এতে তাঁর উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। অথচ তিনি দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই ধার-কর্জ করে কোনো মতে চলছে তাঁর সংসার। অর্থাভাবে তাঁর চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আবুল হোসেনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এ অবস্থায় তিনি সমাজের বিত্তশালী ও হূদয়বান ব্যক্তিদের তাঁর চিকিৎসার সহায়তায় এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রুহুল আমিন, অ্যাকাউন্ট নম্বর: ১১৭৪৫/১, অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।