আবৃত্তি কোর্স উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শুক্রবার সকালে কবিতা সংগঠন স্বরশৈলী আবৃত্তিচর্চা কেন্দ্রের ২৯তম ব্যাচের আবৃত্তি ও উপস্থাপন কোর্স উদ্বোধন করা হয়েছে। শহরের নূরপুরে অবস্থিত স্বরশৈলীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কোর্স উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহম্মদ আলীম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহ আলম। আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ, পরিশুদ্ধ বাক্ নিয়ে আলোচনা করেন সাত্ত্বিক শাহ আল মারুফ, আবৃত্তিশিল্পী কাজল চন্দ্র রায়, মহিব্বুল ইসলাম, শিহাবুজ্জামান ও আফিফা ইশরত। আলোচনা শেষে আবৃত্তি করেন রাইতা, আবদুস সালাম, সুজানা, আলমগীর হোসেন, লিমু, বিপ্লব সরকার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সারওয়ার হোসেন।