আবৃত্তি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুজিব সেনার উদ্যোগে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহযোগিতায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুজিব সেনার আহ্বায়ক শাহ আলম সরকার, স্কুলশিক্ষক আবদুর রহিম, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, সহকারী পরিচালক বাছির দুলাল ও স্বপন কুমার দেবনাথ, কণ্ঠশিল্পী হৃদয় কামাল, মুজিব সেনার সদস্যসচিব মোশারফ হোসেন প্রমুখ।