আবৃত্তি প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জসিমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য মো. আলী আকবর। উদ্বোধনী শেষে মিলনায়তনের ভেতরেই আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।