আবৃত্তি সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ‘সুনামগঞ্জ প্রসেনিয়াম’-এর উদ্যোগে গত শুক্রবার ‘আমার পরিচয়’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে তাদের পরিবেশনায় মুগ্ধ হন হলভর্তি দর্শক। সংগঠনের ছয়জন সদস্য ঘণ্টাব্যাপী আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশনার পর শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, প্রবীণ আইনজীবী ও লেখক স্বপন কুমার দেব, কবি রোকেশ লেইস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ দে, কবি রুনা লেইস প্রমুখ। সুনামগঞ্জ অফিস