আবৃত্তিকার প্রদীপ ঘোষকে সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতার প্রখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ক্বণন। সংগঠনটির ৩০ বছর পূর্তি উৎসবের শেষ দিনে গতকাল শনিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্মাননা জানানো হয় তাঁকে।
উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবৃত্তিকার সতীনাথ মুখোপাধ্যায়, কবি অসীম সাহা, আবৃত্তিকার শফিকুল ইসলাম, খিলখিল কাজী, রোকেয়া রায়, আবৃত্তি গবেষক নাসিম আহমেদ, মোসতাক খন্দকার প্রমুখ।
আবৃত্তিকার প্রদীপ ঘোষের হাতে অতিথিরা ক্রেস্ট ও ৫০ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠানে ছিল বৃন্দ আবৃত্তি, কবিকণ্ঠে কবিতাপাঠ এবং ভারত ও বাংলাদেশের আবৃত্তিকারদের পরিবেশনা।