আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল আবৃত্তি পরিবেশন করেন মনিরা রহমান
রাজশাহীতে গতকাল আবৃত্তি পরিবেশন করেন মনিরা রহমান

‘আমরা কবিতায় সত্য ও সুন্দরের কথা বলি’ স্লোগান ধারণ করে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তিশিল্পী মনিরা রহমানের একক আবৃত্তিসন্ধ্যা। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী আবৃত্তি পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আবৃত্তিসন্ধ্যার আয়োজন করা হয়। মনিরা রহমান হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মভূমি’, জীবনানন্দ দাশের ‘দুজন’, শামসুর রাহমানের ‘কালো মেয়ের জন্য পঙ্ক্তিমালা’, আহসান হাবিবের ‘আমি মেঘনা পারের ছেলে’, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘সামুদ্রিক অহংকার’সহ ২০টির অধিক কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী আবৃত্তি পরিষদের সভাপতি জয়দীপ ভাদুড়ী।