প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হবে। স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আবৃত্তি করবেন ভারতের পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী ও সঞ্চালক তারা মিউজিকের জনপ্রিয় মুখ রিনি বিশ্বাস, ত্রিপুরার বাচিকশিল্পী ও সঞ্চালক শুভ্রজিত ভট্টাচার্য এবং ব্রাহ্মণবাড়িয়ার বাচিকশিল্পী ও সঞ্চালক রোকেয়া দস্তগীর। আবৃত্তিসন্ধ্যার উদ্বোধন করবেন কবি আবু হাসান শাহরিয়ার। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন।