আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপার বাংলার প্রখ্যাত আবৃত্তিকার সৌমিত্র ঘোষের কবিতায় মুগ্ধ দর্শনার সংস্কৃতিমনা পাঁচ শতাধিক দর্শক-শ্রোতা। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনায় অনির্বাণ থিয়েটার মঞ্চে সৌমিত্রের এই একক ‘আবৃত্তিসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল অনির্বাণ থিয়েটার। সন্ধ্যা ছয়টায় অনির্বাণের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের পর মঞ্চে আসেন সৌমিত্র ঘোষ। টানা ১ ঘণ্টা ৩০ মিনিট তিনি মুখস্থর ঝাঁপি থেকে একে একে আবৃত্তি করে শোনান রবীন্দ্রনাথ, নজরুল, শীর্ষেন্দুসহ প্রখ্যাত কবিদের বিখ্যাত কবিতাগুলো। এ ছাড়া প্রথমা প্রকাশিত একাত্তরের চিঠি থেকে প্রেমিকাকে লেখা এক শহীদ মুক্তিযোদ্ধার চিঠি পড়ে শোনান।