আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বরেণ্য আবৃত্তিকার কাজল ইসলামের একক আবৃত্তিসন্ধ্যা গতকাল শুক্রবার নগরের শিববাড়ি বিভাগীয় জাদুঘর মিলনায়তনে হয়েছে। আবৃত্তি সংগঠন দ্রাবিড় ছিল এ আয়োজনের মূল উদ্যোক্তা। সন্ধ্যা ৬টায় মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন দ্রাবিড়ের সভাপতি মাহফুজুর রহমান। আবৃত্তিকারের পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন আবৃত্তিকার ও শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ। কাজল ইসলামকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন দ্রাবিড়ের সম্পাদক শরিফুল ইসলাম। মোট ১৫টি কবিতা আবৃত্তি করেন কাজল। আবৃত্তিপ্রেমীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিল এ কবিতা পাঠের আসর। পরে একটি নাটক প্রদর্শিত হয়।