আবে আসছেন, আসতে পারেন কেরিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকা আসছেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানায়।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। মিয়ানমারে আসিয়ান আঞ্চলিক ফোরামে ১০ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে এই ইচ্ছা প্রকাশ করেন জন কেরি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ওই দিন জন কেরি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ থেকে ২৮ মে জাপান সফর করেন। এ সময় তিনি জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।